শেরপুর প্রতিনিধিঃ মো.রাজন মিয়া,

"হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) সকালে

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় কোমলমতি শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে হাত ধোয়ার নিয়ম কানুন প্র্যকটিক্যাল ভাবে বিস্তারিত দেখানো হয়েছে।


পরে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে হলরোম সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ওই সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী

মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব সোহানুর রহমান সোহান, যুবদলের  সিনিয়র যুগ্ম-আহবায়ক ইখলাসুর রহমান লিটন প্রমূখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।