দেশের বাজারে স্বর্ণের দাম এখনো বেশ চড়া। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ খরচ হচ্ছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দামও দেড় লাখ টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

বাজুস গত ৬ নভেম্বর সকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করে। ওই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এর আগে টানা তিন দফায় দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।

বাজুসের নতুন ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে নির্ধারিত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হবে।আজকের স্বর্ণের দাম: ১১ নভেম্বর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম এখনো বেশ চড়া। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ভ্যাটসহ খরচ হচ্ছে প্রায় ২ লাখ ২৭ হাজার টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দামও দেড় লাখ টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

বাজুস গত ৬ নভেম্বর সকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করে। ওই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এর আগে টানা তিন দফায় দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।

বাজুসের নতুন ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে নির্ধারিত এই দামেই স্বর্ণের গহনা বিক্রি হবে।