বিনোদন
কলকাতা বিমানবন্দরে বাংলাদেশি শিল্পী আটক
কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গাজী আনাস রওশন নামে এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশ দফতরের কর্মকর্তারা। শুক্রবার বিকালে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন ।
গাজী আনাস রওশন বাংলাদেশের ‘হ্যাভেন টিউন ফাউন্ডেশন’এর পরিচালক ও ‘হ্যাভেন টিউন নাশীদ ব্যান্ড’এর লিড সিঙ্গার।
সূত্র মতে, শনিবার ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রাজনগর এলাকায় স্থানীয় ‘স্বপ্ন সন্ধান’ ক্লাবের উদ্যোগে একটি সম্প্রীতি উৎসবে এক ইসলামিক সঙ্গীত সন্ধ্যায় যোগ দেয়ার কথা ছিল তার।
শুক্রবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ ঢাকা থেকে স্পাইস জেট’এর বিমানে বিকাল তিনটায় কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন রওশন। এরপরই তাকে আটক করা হয়। এরপরই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন দফতরের কর্মকর্তারা।
বিষয়টি নিয়ে এদিন রাতে ওই শিল্পীর যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ট্যুরিস্ট ভিসা নিয়েই তিনি শুক্রবার কলকাতা আসেন। বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের ভিতরেই কিছু মানুষ তাকে ঘিরে ধরে সেলফি তুলতে থাকে।
বিষয়টি নজরে যায় ইমিগ্রেশন দফতরের কর্মকর্তাদের। এসময় গাজী রওশানকে ডেকে পাঠানো হয়।
ইমিগ্রেশন কর্মকর্তারা তার কাছে চান কোন উদ্দেশ্যে তিনি ভারতে এসেছেন। এরপরই তিনি তার অনুষ্ঠানের কথা জানান। তা শুনেই ইমিগ্রেশন কর্মকর্তারা জানান যেহেতু ওই শিল্পী ব্যবসায়িক উদ্দেশ্যে কলকাতায় এসেছেন, অর্থাৎ যেহেতু তাকে ওই অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য সম্মানীয় দেওয়া হবে, তাই তার ভিসা কেন বিজনেস’এর পরিবর্তে ট্যুরিস্ট ভিসা বহন করছেন। জবাবে রওশানও জানান, ওই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভাবেই ঘরোয়া এবং সেখানে তিনি কোন পারিশ্রমিক নেবেন না।
রওশানের দাবি, তাতেও ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে ছাড়তে রাজি হননি। তাকে কলকাতা বিমানবন্দর থেকেই ফিরতি বিমানে ঢাকায় ফেরত যাওয়ার কথা বলা হয়। কিন্তু এই মুহূর্তে ফিরতি বিমান না থাকায় তিনি নিজের দেশেও ফেরত যেতে পারছেন না। এর পাশাপাশি শর্তসাপেক্ষে তাকে কলকাতায় প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে যদিও তার সম্ভবনা কম বলেই মনে করছেন রওশান।
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত
দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে
দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।

.jpg)


