স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪টি পদে মোট ৬৮ জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ মার্চ ২০২৬ থেকে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন; অনলাইনের বাইরে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

পদ ও যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ:

মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)

পদসংখ্যা: ১

citytouch 728-X-90

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ; হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা

ফার্মাসিস্ট

বেতন: ১২,৫০০-৩০,২৩0 টাকা (গ্রেড-১১)

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ; হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা

ফিজিক্যাল ইনস্ট্রাক্টর

বেতন: ১২,৫০০-৩০,২৩0 টাকা (গ্রেড-১১)

যোগ্যতা: শারীরিক শিক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি, অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ

ল্যাব সহকারী

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

যোগ্যতা: রসায়নবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ

আবেদন ও বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন: https://www.dnc.gov.bd