Ad

ইন্টার্নরা চালাচ্ছে হাসপাতাল, বিশেষজ্ঞরা ক্লিনিকে!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
zosor
Durbin News

ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে এগিয়ে চলছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম। তাদের বিরুদ্ধে আসছে নানা অভিযোগ। নিয়ম ভঙ্গ করা, বিনা কারণে রোগীকে রেফার করা এবং অনেক সময় নিশ্চিত না হয়েই রোগীকে মৃত বলে ঘোষণা করছেন তারা। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ চিকিৎসক সরকারি হাসপাতালে ঠিকমতো দায়িত্ব পালন করেন না বলে ইন্টার্ন চিকিৎসকদের ওপরই নির্ভর করতে হচ্ছে।

এ অভিযোগ স্বীকার করে নিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ।

তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষের একজন বৃহস্পতিবার (২১ এপ্রিল) চিকিৎসা নিতে এসে ডাক্তার না পেয়ে ফিরে গেছেন। এ সময় তাকে বেশ বিরক্ত হতে দেখা যায়। তাই আজ শনিবার (২৩ এপ্রিল) সকল বিভাগীয় প্রধানদের নিয়ে এক জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, জরুরি চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে বিভিন্ন জেলা থেকে রোগী আসে। প্রত্যেকদিন এ হাসপাতালে হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিয়ে থাকেন। এছাড়াও হাসপাতালে ৪০০ থেকে ৫০০ রোগী ভর্তি রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রোগীরা ডাক্তার দেখাতে এলে মূল চিকিৎসকরা ঠিকমতো সময় দিতে চায় না। কারণ বিশেষজ্ঞ চিকিৎসকরা নিজস্ব ক্লিনিকে সেবা দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এজন্য বেশিরভাগ রোগীই এখন ক্লিনিকমুখি হয়ে যাচ্ছে।

আরও জানা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের না পেয়ে বর্তমানে হাসপাতাল চলছে ইন্টার্ন দিয়ে। তবে ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের সাথে খুব খারাপ আচরণ করেন। এমনকি তারা মাঝেমাঝে রোগীদের উপর চড়াও হতেও দ্বিধাবোধ করেন না। ইন্টার্ন চিকিৎসকরা চুক্তিপত্রের অঙ্গীকার না মেনে খেয়াল-খুশিমতো কাজ করেন বলেও অভিযোগ রয়েছে।

ওয়ার্ডে দায়িত্বরত একজন জ্যেষ্ঠ সেবিকা জানান, রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর সাধারণ একজন ইন্টার্ন ডাক্তার রোগীকে দেখতে আসবেন। তারপর সহকারী রেজিস্ট্রার রোগীর অবস্থা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসককে অবগত করেন। তবে এক্ষেত্রে অনেক ইন্টার্নরা এই নিয়মটি মানেন না।

হাসপাতালের আরএমও আব্দুস সামাদ বলেন, নানা অভিযোগ পাচ্ছি ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। মূলত বিশেষজ্ঞ চিকিৎসকদের না পেয়েই ইন্টার্ন চিকিৎসকদের ওপর এমন নির্ভরতা। তবে হাসপাতালে মূল চিকিৎসক না থাকার বিষয়টি সত্যিই দুঃখজনক।

সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের ঠিকভাবে পাওয়া যায় না এ প্রসঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, আমি এসব বিষয়ে খুবই কঠোর হচ্ছি। এজন্য আজ শনিবার ( ২৩ এপ্রিল) জরুরী এক বৈঠক ডেকেছি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad