আন্তর্জাতিক


পাকিস্তানের গণতন্ত্র আমেরিকার জন্য গুরুত্বপূর্ন: হোয়াইট হাউস


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ এপ্রিল ২০২২, ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার

পাকিস্তানের গণতন্ত্র আমেরিকার জন্য গুরুত্বপূর্ন:  হোয়াইট হাউস

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। সোমবার পাকিস্তান পার্লামেন্টে ১৭৪ ভোটে শাহবাজ শরিফ বিনা প্রতিদ্ধন্ধিতায় জয়ী হওয়ার কয়েক ঘন্টা পর এমন কথা বলেন তিনি। খবর-ডেইলি টাইমস। 


ব্রিফিংয়ে সাকি আরো বলেন, সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধেকে আমরা সমর্থন করি। এক রাজনৈতিক দলের ওপর আরেক দলের প্রতিহিংসার রাজনীতি সমর্থন করি না।


পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রীকে জো বাইডেন ফোন করবেন কি না! এমন প্রশ্নে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, এ বিষয়ে আগাম কোন মন্তব্য করতে চাচ্ছি না। তবে অবশ্যই পাকিস্তানের সঙ্গে আমাদের বিভিন্ন পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।


২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বললেও পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কখনো টেলিফোনে কথা হয় বাইডেনের। 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।