আন্তর্জাতিক


শাহবাজকে ঠেকাতে প্রবাসী সহায়তা চান ইমরান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার

শাহবাজকে ঠেকাতে প্রবাসী সহায়তা চান ইমরান

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ডাকে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 


শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় পাকিস্তানী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি ‘আর্থিক অনুদান’ চেয়েছেন ইমরান খান।  


তিনি জানান, বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে, তার নেতৃত্বে রয়েছে কিছু চিহ্নিত দুর্নীতিবাজ। এই সরকারের পতন ও নতুন নির্বাচনের জন্য আন্দোলনে প্রচুর অর্থ প্রয়োজন। এ জন্য নামঞ্জুর ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনুদান সংগ্রহ করছে পিটিআই।

 

এ আন্দোলনকে ‘হাক-কি-আজাদি’ আখ্যা দিয়ে ইমরান খান বলেন, দুর্নীতিগ্রস্ত সরকারকে পাকিস্তানের ২২ কোটি মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। দেশকে শাসন করবে কে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া পাকিস্তানের নাগরিকদের অধিকার। অবিলম্বে একটি সাধারণ নির্বাচনের দাবিতে দেশের জনগণ আন্দোলন করছে। 


প্রধানমন্ত্রীত্ব হারানোর পর যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইমরান খান। পিটিআই নেতা বলেন, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পুরোপুরিভাবে বিদেশি যড়যন্ত্র। 



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।