আন্তর্জাতিক


মুসলিমদের প্রথম কিবলায় ফের তান্ডব, আহত ১৭ ফিলিস্তিনি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২২, ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার

মুসলিমদের প্রথম কিবলায় ফের তান্ডব, আহত ১৭ ফিলিস্তিনি

মুসলমানদের অন্যতম ধর্মীয় কেন্দ্র ও ইসলামের প্রথম কিবলা খ্যাত আল-আকসা মসজিদ। শত বছর ধরেই জায়োনিস্ট ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এই মসজিদটি ।


মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম মেরাজের রাতে এখান থেকে মহাকাশ গমন করেন। এজন্য মুসলিমদের কাছে ধর্মীয় দিক থেকে স্থানটির আলাদা মর্যাদা রয়েছে। তবে প্রায়শই মুসলিমদের প্রবিত্র এই স্থানটি ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের স্বীকার হয় ।


সম্প্রতি, ১৫ এপ্রিলের সহিংসতায় প্রায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। দিন দুয়েক পর আজ রবিবার আবারও আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ।


স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সিজিটিএন জানিয়েছে, আল-আকসা মসজিদে ফের 'তাণ্ডব' চালিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনী। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। 


কিন্তু পুলিশ বলছে, আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি দর্শনার্থী সেখানে আসার কিছুক্ষণ পূর্বেই শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে।


টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইহুদি দর্শনার্থীরা আল-আকসা দেখতে আসলে তাতে বাঁধা দেয় শত শত ফিলিস্তিনি। তখনই ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং তাদের সরিয়ে দেয়।


এ সময় ৯ জন ফিলিস্তিনিকে আটক করা হয় বলে খবরে বলা হয়েছে।




জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।