আন্তর্জাতিক


শাহবাজ’র মন্ত্রীরা দপ্তর বুঝে নিবেন আজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৮ এপ্রিল ২০২২, ০২:৩৩ অপরাহ্ন, সোমবার

শাহবাজ’র  মন্ত্রীরা দপ্তর বুঝে নিবেন আজ

পাকিস্তানের নতুন মন্ত্রীসভার শপথ আজ সোমবার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মন্ত্রিত্ব বণ্টন নিয়ে মতবিরোধে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সরকারে অংশ নেওয়া না নেওয়া নিয়ে শেষ মুহূর্তে চাপ সৃষ্টি হয়েছে। 


তবে কে বা কারা কারা শাহবাজ মন্ত্রী সভায় আসছেন তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।  


গতকাল রোববার মন্ত্রীসভা গঠন নিয়ে জোট শরিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন মুসলিম লীগ বা পিএমএল সভাপতি শাহবাজ শরিফ।


দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ডন তাদের প্রতিবেদনে সম্ভাব্য মন্ত্রীদের তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে তথ্যমন্ত্রী হতে পারেন মরিয়ান আওরঙ্গজেব। এ ছাড়া, মন্ত্রিসভায় বিলাওয়াল ভুট্টো জারদারি, মরিয়াম আওরঙ্গজেব, খাজা আসিফ, মিফতাহ ইসমাইল, জাহিদ হামিদ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, রানা তানভির, শহিদ খাকান আব্বাসি, খাজা সাদ রফিক, হিনা রাব্বানি খার, শাজিয়া মারিকে দেখা যেতে পারে।


অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পরেই পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ নতুন মন্ত্রী সভা পেতে পাচ্ছে।  



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।