আন্তর্জাতিক


পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করলো সিনেট


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৬ মার্চ ২০২২, ০৩:২৭ অপরাহ্ন, বুধবার

পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করলো সিনেট

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। খবর রয়টার্সের।


মঙ্গলবার দেশটির রিপাবলিকারন সিনেটর লিন্ডসে গ্রাহাম বিষয়টি ঊথ্থাপিত করলে তাকে সমর্থন জানান ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। এরপর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং বাকী দেশগুলোকে ইউক্রেনে রুশ বাহিনীর অপরাধগুলোর বিষয়ে তদন্ত করার তাগিদ দেয়া হয়। 


এ প্রসঙ্গে ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন , আমরা ডেমোক্র্যাট ও রিপাবলিকান সবাই ঐক্যবদ্ধ হয়ে বলছি। ইউক্রেনের জনগণের উপর হওয়া নৃশংসতার দায়ভার পুতিন কখনোই এড়াতে পারবেন না। তাকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে।

  

এদিকে বুধবার ইউক্রেন রাশিয়ার মধ্যে চলা যুদ্ধের ২১ দিনে গড়িয়েছে। ইতোমধ্যেই ১০ টি বড় শহর দখলে নিয়েছে পুতিন বাহিনী। ১৯৪৫ সালের পর এটিই ইউরোপ ইউনিয়নের ওপর সবচেয়ে বড় হামলা।



জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।