

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনে রাশিয়ার আক্রমণে ইন্ধন না দিতে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার চীনের প্রেসিডেন্টে শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় বাইডেন এ সতর্কতা জানান বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বৃহৎ শক্তিগুলোর মধ্যে একমাত্র চীনই এ পর্যন্ত রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানায়নি। ওয়াশিংটনের ভয়, বেইজিং সম্ভবত মস্কোকে আর্থিক ও সামরিক সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে রাশিয়া ও চীন, উভয়েই এমন কোনো কিছুর কথা অস্বীকার করেছে।'
ফোনালাপের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাইডেনকে বলেন, ‘ইউক্রেইনের সংকট এমন একটি ঘটনা যা আমরা দেখতে চাই।’ চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এমন তথ্যই জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে দুই নেতার মধ্যে এ ভিডিও আলাপ অনুষ্ঠিত হয় বলে জানায় তারা।
শি বলেন, ‘সংঘাতের পেছনের কারণগুলো সমাধানে নেটোর রাশিয়ার সঙ্গে কথা বলা উচিত। ইউক্রেইনে যে লড়াই-সংঘর্ষ চলছে তেমন সংঘাত কারোরই উপকারে আসে না। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক সংঘাতের পর্যায়ে যাওয়া উচিত না। আর সংঘাত এবং সংঘর্ষ কোনও দেশেরই স্বার্থের পক্ষে যায় না।’
তিনি আরও বলেন, ‘চীন এবং যুক্তরাষ্ট্রের উচিত সঠিক পথে দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিচালিত করা এবং দুই পক্ষেরই আন্তর্জাতিকভাবে যে দায়িত্ব পালন করার আছে তা কাঁধে তুলে নিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা উচিত ।’
হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতা প্রায় দুই ঘণ্টা ধরে কথা বলেন। এ সময় ইউক্রেইনের শহরগুলো ও বেসামরিকদের বিরুদ্ধে বর্বর হামলা চালানো রাশিয়াকে যদি চীন উপাদানগত সমর্থন যোগায়, তাহলে যে প্রভাব ও পরিণতি হবে তা তুলে ধরেন বাইডেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।