আন্তর্জাতিক


ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৮ মার্চ ২০২২, ০৪:৪০ অপরাহ্ন, সোমবার

ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

ইউক্রেন রাশিয়া সংঘাতে রুশ সৈন্যদের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ তুলেছেন ইউক্রেনের এমপি মারিয়া মেজেন্টসেভ। 


দেশটির এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি। খবর-গার্ডিয়ান।


তিনি বলেন, কিয়েভে এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর কমবয়সী সন্তানের সামনে ওই ব্যক্তির স্ত্রীকে কয়েক দফায় ধর্ষণ করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে ধর্ষণের পর এসব নারীদের হত্যা করা হয়েছে, নয় তো বাধ্য হয়ে ধর্ষণের শিকার নারীরা আত্মহত্যা করছেন। 


স্কাই নিউজের প্রতিবেদনে নারী আইনপ্রণেতা মারিয়া বলেন, সম্প্রতি একটি ধর্ষণের ঘটনা ঘটে, যেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর কারণে ঘটনাটির তথ্য সংরক্ষণ করা হয়েছে এবং প্রসিকিউটর কার্যালয় এটা তদন্ত করছে। কিয়েভের সন্তানদের সামনে নারীকে ধর্ষণ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।


তিনি বলেন, ন্যায়বিচার করতে হলে এসব ঘটনার তথ্য সংরক্ষণ করা উচিত। ধর্ষণ ও যৌন নিপীড়নকে যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মনে করা হয়।






জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।