আন্তর্জাতিক
মারিউপোলে ৫ হাজার মানুষ নিহত
ইউক্রেনের অবরুদ্ধ দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।
সোমবার দেশটির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তবে রাশিয়া ক্রমাগত গোলাবর্ষণ করতে থাকায় এসব মরদেহ সরিয়ে আনা সম্ভব হয়নি। খবর আল জাজিরার।
মেয়র ভাদিম বয়চেঙ্কোর তথ্য অনুযায়ী, রুশ বাহিনীর আগ্রাসনের শুরু থেকে মারিউপোল শহরের প্রায় ৫ হাজারের বেশি বাসিন্দা নিহত হয়েছেন। যার মধ্যে ২১০ জন শিশুও রয়েছে।
ইউক্রেনী বার্তাসংস্থার তথ্য মতে, রাশিয়ার সামরিক হামলায় শহরের বহুতল আবাসিক ভবনগুলোর ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে ৪০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে।
অনবরত হামলায় ৭টি হাসপাতালের মধ্যে তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া মারিউপোলের ৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ২৩টি ধ্বংস হয়ে গেছে।
মানবিক করিডোরের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট উপদেষ্টা তাতিয়ানা লোমাকিনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুদ্ধে সেখানে নিহত প্রায় পাঁচ হাজার মানুষকে সমাধিস্থ করা হলেও গোলাবর্ষণ অব্যহত থাকায় ১০ দিন আগে এ কাজ বন্ধ হয়ে গেছে।
তিনি আরো জানান, নিহত মানুষের এ সংখ্যা কেবলমাত্র ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা লাশের হিসাব থেকে পাওয়া। নিহতের এ সংখ্যা প্রায় দশ হাজার হতে পারে বলে আমরা ধারণা করছি।
সেখানে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষ রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে সেখানে ব্যাপক খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি দেখা দেয়।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

.jpg)


