আন্তর্জাতিক


মাঝ আকাশে বিমান সংঘর্ষ, নিহত ৩


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ এপ্রিল ২০২২, ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার

মাঝ আকাশে বিমান সংঘর্ষ, নিহত ৩

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আহত হয়েছেন আরো একজন। শুক্রবার বিকেলে প্রশিক্ষণ মহড়া সময় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণপূর্বাঞ্চলীয় শহরের সাচিয়ানস বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বেসামরিক কেউ হতাহতের কোনো তথ্য এখনও পাননি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই তিনটি হেলিকপ্টার, ২০টি যানবাহন এবং কয়েক ডজন জরুরি কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


এর আগে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ-৫ই মডেলের একটি যুদ্ধবিমান রাজধানী সিউলের দক্ষিণে হাওয়াসেং শহরের পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল। সে ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছিলেন।






জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।