

চলমান খাদ্য, জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ ও ঘেরাও করতে যাওয়ার একদিন পরই জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটি।
শুক্রবার সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করে গেজেট প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসে। খবর-বিবিসি, এনডিটিভি।
মধ্যরাতে প্রকাশিত সরকারি গেজেটে গোটাবায় রাজাপাকসে বলেন, এমন পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। অশান্তির আগুনকে নিয়ন্ত্রণে আনতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে, গ্রেপ্তার এবং সন্দেহভাজনদের আটক করতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।
এছাড়াও দেশটির পশ্চিম প্রদেশে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বৈদেশিক মুদ্রার সংকটের কারণে অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে শ্রীলঙ্কা। ফলে জ্বালানি, খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানির জন্য অর্থ প্রদান করতে পারছে না দেশটির সরকার।
তাই পরিস্থিতি সামাল দিতে না পারায় প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবি উঠে। বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে নারীসহ ৪৫ জনকে আটক করে দেশটির পুলিশ।
গত এক সপ্তাহ ধরে মারাত্মক অর্থ সংকটের মুখে ২ কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা। এর আগে অর্থনৈতিক মন্দার কারণে পেপার কিনতে না পারায় স্কুল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় সরকার। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ গণপরিবহন। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।