আন্তর্জাতিক
খুন হওয়ার আতঙ্কে ইমরান খান!
‘অনাস্থা ভোটাভুটির আগে আমাকে হত্যা করা হতে পারে’ এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার এআরওয়াই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ শঙ্কার কথা জানান।
রোববার অনুষ্ঠিত আস্থাভোটের আগে তার এমন কথায় পাকিস্তানের রাজনৈতিক অঙ্গণ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁকে ক্ষমতাচ্যুত একটি চক্র পাশ্চিমাদের সাথে হাত মিলিয়েছে।
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাকে হত্যা করার জন্য হুমকি আসছে। এমনকি আমার স্ত্রীর চরিত্র তুলেও আক্রমণ করছে। তবে সেই ভয়ে আমি পিছপা হব, এমনটা ভাবার কোনো কারণ নেই।’
তিনি আরও জানান, তার সামনে তিনটি পথ বেছে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো আস্থাভোট, দ্বিতীয়টি দ্রুত নির্বাচন এবং তৃতীয় পথ থেকে সরে দাড়ানো। এই তিন পথের মধ্যে প্রথমটি রোববার।
৭৫ বছরের ইতিহাসে পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেননি। বর্তমান সরকার দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে বিপর্যয় ডেকে এনেছে অভিযোগ করে অনাস্থা প্রস্তাব দেয় বিরোধীরা। ৪ এপ্রিলের মধ্যে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

.jpg)


