আন্তর্জাতিক


রাশিয়ার ৪০ কূটনীতিককে বহিষ্কার জার্মানির


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৫ এপ্রিল ২০২২, ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার

রাশিয়ার ৪০ কূটনীতিককে বহিষ্কার জার্মানির

রাশিয়ার চল্লিশ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে জার্মানি। পাঁচ দিনের মধ্যে তাদেরকে দেশটি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে,ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শবর্তী বুচা নগরীর বর্বরতা চালানোর প্রতিবাদস্বরূপ এ সিদ্ধান্ত নেয় বার্লিন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

ঠিক কতজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো পরিসংখ্যান দেয়নি বার্লিন। তবে বার্লিনের পক্ষ থেকে বলা হয়েছে,বহিষ্কারের তালিকায় একটা বড়সংখ্যক রুশ কূটনীতিক রয়েছেন।

এ বিষয়ে রুশ দূতাবাস নিশ্চিত করেছে যে, জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের ৪০ সদস্যকে সে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বিয়ারবক বলেন, রাশিয়ার দূতাবাসের উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আমাদের স্বাধীনতা ও সামাজিক সংহতির বিরুদ্ধে এখানে ওরা সক্রিয়ভাবে কাজ করছেন।

 

জার্মানির এ পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। গতকাল সোমবার মস্কোর পক্ষ থেকে বলা হয়,রুশ কূটনীতিক বহিষ্কারের যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে,তা বন্ধুসুলভ নয়। জার্মানির এ সিদ্ধান্ত বার্লিনের সঙ্গে মস্কোর সম্পর্ককে খারাপ করবে।


এ সময় বুচা নগরীর রাস্তায় পড়ে থাকা লাশের ছবি ও ভিডিওকে কিয়েভের জন্য পশ্চিমাদের সাজানো মঞ্চ দাবী করেছে রাশিয়া। মস্কো সেই অভিযোগ অস্বীকার করে বলেন, রুশ সেনারা যতদিন ছিলো,তখন একজন স্থানীয় বাসিন্দাও কোনো সহিংস কর্মকাণ্ডের শিকার হয়নি।

 

 


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের

‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।