আন্তর্জাতিক


কলকাতায় বাংলাদেশী নতুন ডেপুটি হাইকমিশনার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার

কলকাতায় বাংলাদেশী নতুন ডেপুটি হাইকমিশনার

কলকাতায় বাংলাদেশ সরকার কর্তৃক নতুন একজন ডেপুটি হাইকমিশনার হিসেবে প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সন্তান আন্দালিব ইলিয়াসকে দায়িত্ব প্রদান করা হয়েছে। মিশনের প্রধান হিসেবে এটিই হলো তার প্রথম নিয়োগ।

 

মঙ্গলবার(০৫ এপ্রিল) থেকেই মিশনপ্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।

 

এর আগে কলকাতার হাইকমিশনে দায়িত্বে ছিলেন তৌফিক হাসান। তিনি সাড়ে চার বছর সময় ধরে সেখানে কর্মরত ছিলেন।

 

আন্দালিব ইলিয়াস বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে ‘ডিজি’পদে দায়িত্ব পালন করেছিলেন।

 

তাছাড়াও তিনি জেনেভা, ফিলিপাইনস, নিউইয়র্ক, বেলজিয়াম হাইকমিশনে অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছেন।

 

মিশনপ্রধান হিসেবে আন্দালিব বলেন, কলকাতা বাংলাদেশের জহন্য একটি অন্যতম অংশ। এই মিশনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। বিদেশের মাটিতে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা এই ভবনে উঠেছিল। দুই বাংলার সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্য সব এক। ফলে এখানে আমাদের সকল দিক বিবেচনা করে এখানে কাজ করতে হবে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।