আন্তর্জাতিক
বোরোদিয়াঙ্কায় দুই ভবনের ধ্বংসস্তূপের নিচে ২৬ মরদেহ
ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বোরোদিয়াঙ্কায় দুটি বিধ্বস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে বলে দাবি ইউক্রেনের। খবর-আলজাজিরা
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা টুইটারে অভিযোগ করেছেন, ইচ্ছাকৃতভাবেই রুশ বাহিনী বোরোদিয়াঙ্কার বেসামরিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।
বোরোদিয়াঙ্কায় কোনো সামরিক স্থাপনা নেই বলে উল্লেখ করে ইরিনা বলেন, সন্ধ্যায় যখন বেশিরভাগ মানুষ ঘরে থাকে, তখন রুশ বাহিনী বোরোদিয়াঙ্কার আবাসিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
তিনি আরোও বলেন, রুশ সৈন্যরা যে যুদ্ধাপরাধ করছে, বোরোদিয়াঙ্কায়ও তার আরেকটি প্রমাণ।
এদিকে, বোরোদিয়াঙ্কা শহরে ধ্বংসযজ্ঞের মাত্রা বুচা শহরের চেয়ে বেশি ভয়াবহ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক ভাষণে এই দাবি উত্থাপন করেন তিনি।
জনপ্রিয়
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
বিক্ষোভের পর জেন-জির উদ্দেশে মোদির বার্তা
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৮ আগস্ট) আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশে বিভিন্ন বার্তা দেন তিনি।

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

.jpg)


