চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচারটাকা বা তার কম হলে বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে। আর ৫ লাখ টাকার বেশি হলে মামলার বিচার করবেন যুগ্ম জেলা জজ আদালত। এ বিষয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) সংশ্লিষ্ট আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আইনজীবীর তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ সংশোধনের মাধ্যমে চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নির্ধারণ করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর ৫ লাখ টাকার বেশি অর্থের মামলার বিচার করবেন যুগ্ম জেলা জজ আদালত।

তবে আইন সংশোধনের পরও বিভিন্ন আদালতে এ সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় বিচারিক এখতিয়ার নিয়ে জটিলতা তৈরি হয়।

জয়পুরহাটের ১ লাখ ৮৬ হাজার টাকার একটি চেক ডিজঅনারের মামলা যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ছিল। এ বিষয়ে সংশোধিত আইনের প্রয়োগ ও আদালতের বিচারিক এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়।

ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট সংশোধিত আইনের বিধান অনুযায়ী রুল চূড়ান্ত করেন। আদালত জানান, ৫ লাখ টাকা বা তার কম অর্থের চেক ডিজঅনার মামলার বিচার করার এখতিয়ার যুগ্ম জেলা জজ আদালতের নেই।

ফলে সংশোধিত আইন অনুযায়ী, বর্তমানে যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন ৫ লাখ টাকা বা তার কম অর্থের চেক ডিজঅনার মামলাগুলোর বিচারিক এখতিয়ারও ওই আদালতের থাকবে না। এসব মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে।