

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই। এমনটিই জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে সরকারি দলের সংসদ সদস্য হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতের মত বর্তমানে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট নেই।
তিনি আরোও জানান, সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ হতে ৫৯ বছরে উন্নীত হওয়ায় বর্তমানে শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমেছে।
এছাড়াও চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর কারণ তুলে ধরে বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হলে পদের বিপরীতে চাকরি প্রার্থীদের সংখ্যা ব্যাপকহারে বেড়ে যাবে।
ফলে যাঁদের বয়স বর্তমানে ৩০ বছরের ঊর্ধ্বে তাঁরা চাকরিতে আবেদন করার সুযোগ পাবে বিপরীতে অনূর্ধ্ব ৩০ বছরের প্রার্থীদের মধ্যে হতাশার সৃষ্টি হতে পারে।



