

ঘনিয়ে এসেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে গঠন করা হয়েছে নতুন নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে বেশ তৎপরতা সঙ্গে কাজ শুরু করেছে নতুন সিইসি কাজী ইসি হাবিবুল আউয়াল । এজন্য দেশের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের নিয়ে সংলাপ শুরু করেছেন তিনি ।
নির্বাচন সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে করণীয় বিষয়ে সিইসি এবার সংলাপে বসবেন ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে।
নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে আগামী ১৮ এপ্রিল সোমবার ৩০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে চতুর্থ ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হবে। এই সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন।
(১৮ এপ্রিল) সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংলাপটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজ, ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তিন ধাপে সংলাপ করবেন তিনি।



