মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।সরকার জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট। কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে। দেশে মানবাধিকারের প্রতি সরকার সজাগ দৃষ্টি দেওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে
হেড অফ ডিজিটাল মিডিয়া







