জাতীয় সম্মেলনের সাত মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩০১ সদস্য বিশিষ্ট এই কমিটির ঘোষণা আসে বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে। এর আগে, সম্মেলনের সময় কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছিল।সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। এর আগে এই পদে ৬১ জন থাকলেও এবার কমিটির আকার অপরিবর্তিত রেখে এই পদ ১০টি বাড়ান হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি করা হয়েছে রাকিবুল হাসান রাকিবকে, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারীকে এবং ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকা বিনতে হোসাইন। এছাড়াও পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখেই নতুন করে আটটি সম্পাদকীয় পদ বাড়ানো হয়েছে।সাড়ে ৪ বছর পর গত বছরের ৬ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হয়।
ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
হেড অফ ডিজিটাল মিডিয়া







