কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে দর্শকদের জন্য বিশেষ টিকিট অফার ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। সাধারণ গ্যালারির টিকিটে দেওয়া হচ্ছে ‘এক কিনলে এক ফ্রি’ সুবিধা।

আগামী শনিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের সাধারণ গ্যালারির সব টিকিটেই অফারটি প্রযোজ্য হবে। তবে টিকিটের মজুত থাকা পর্যন্তই এই সুবিধা পাওয়া যাবে।

citytouch 728-X-90

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এআইএফএফ জানিয়েছে, একটি টিকিটের মূল্য পরিশোধ করেই দুটি টিকিট পাওয়া যাবে। তবে অফারটি পেতে নির্ধারিত একটি প্রোমো কোড ব্যবহার করতে হবে।

এর আগে কলকাতার বিভিন্ন ক্লাবের সমর্থকদের জন্য ম্যাচের টিকিটে বিশেষ ছাড় দেওয়ার কথা জানিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।

এদিকে ভারত ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক ও ব্রুনো গিমারায়েসের মতো তারকারা। পাশাপাশি ব্যালন ডি’অরের জন্য মনোনীত তিন খেলোয়াড়ও রয়েছেন ব্রাজিলের স্কোয়াডে।

আক্রমণভাগেও থাকছে একাধিক বিকল্প। ভিনিসিয়ুস ও এন্দ্রিকের সঙ্গে রয়েছেন এস্তেভাও, হোয়াও পেদ্রো, রায়ান ও স্যামুয়েল লিনো। ফলে শক্তিশালী ব্রাজিল দলের বিপক্ষে ভারতের ম্যাচটি ঘিরে কলকাতায় দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।