দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বাড়িয়ে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে ২২ অক্টোবর, বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়।
সরকারি আদেশ অনুযায়ী, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে ২০ ও ২১ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার ও বুধবার দুর্গাপূজার পূর্বঘোষিত সরকারি ছুটি।
নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি দেওয়ায় এর পরের শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হয়েছে। ফলে ২০, ২১, ২২, ২৩ ও ২৪ অক্টোবর—টানা পাঁচ দিন ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। বিস্তারিত আসছে...










