রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একদল ব্যক্তি স্টুডিওতে ঢুকে বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুর করে। এতে স্টুডিওর ভেতরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেন এবং কারা স্টুডিওতে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

citytouch 728-X-90


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জায়গা দখলকে কেন্দ্র করে গভীর রাতে একদল ব্যক্তি ওই অফিসে হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র, সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধারালো ছোরাসহ দুজনকে আটক করে। পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত ছোরাটিও তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং হামলার প্রকৃত কারণ ও জমি সংক্রান্ত বিরোধের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।