পাঠাও কুরিয়ারধারাবাহিকভাবে চতুর্থবারের মতো তাদের সেরা পারফরম্যান্স করা মার্চেন্টদের সম্মাননা জানিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিজয়ী মার্চেন্টদের দেওয়া হয়েছে দেশ ও বিদেশে ভ্রমণের কাপল এয়ার টিকিট।

সম্প্রতি আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মার্চেন্টদের ডেলিভারি পারফরম্যান্স, ইন্সটাপের ব্যবহার, ধারাবাহিক প্রবৃদ্ধি ও উদ্ভাবনী উদ্যোগের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা মার্চেন্টদের নির্বাচন করা হয়।

‘স্টার মার্চেন্ট’ ক্যাটাগরিতে ঢাকা–ব্যাংকক–ঢাকা কাপল এয়ার টিকিট অর্জন করেন সুন্নাহ স্কয়ার–এর মো. আনোয়ার হোসেন। একই ক্যাটাগরিতে ঢাকা–কাঠমান্ডু–ঢাকা কাপল এয়ার টিকিট জিতে নেন স্টাইল মার্ট ব্র্যান্ড–এর সাইফুল ইসলাম রানা।

citytouch 728-X-90

এ ছাড়া সবচেয়ে বেশি ইন্সটাপ ব্যবহারের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ইন্সটাপে মার্চেন্ট’ ক্যাটাগরিতে বুরাক–এর শাকিল শেখ এবং ‘বেস্ট ইমারজিং মার্চেন্ট’ ক্যাটাগরিতে বিউটি অফ আতিফা–এর আতিফা আক্তার ঢাকা–কক্সবাজার–ঢাকা কাপল এয়ার টিকিট অর্জন করেন।

পাঠাও কুরিয়ারের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা শুধু সফল মার্চেন্টদের পরিশ্রম ও ধারাবাহিকতার স্বীকৃতিই নয়, বরং নতুন ও উদীয়মান উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতেও মার্চেন্টদের উন্নত পারফরম্যান্সে উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও বর্তমানে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসে শীর্ষ অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ১ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী, ৪ লাখ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজারের বেশি রেস্টুরেন্টের সঙ্গে কাজ করছে।

পাঠাওয়ের মাধ্যমে বাংলাদেশে এখন পর্যন্ত ৬ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।