নোয়াখালীর সুবর্ণচরে গাঁজাসহ বিধান চন্দ্র দে ও অর্জুন চন্দ্র নাথকে আটক করেছে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঁইয়ারহাট বাজারে গাঁজাসহ দুজনকে আটক করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

citytouch 728-X-90

খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঘটনার সত্যতা পাওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুজনকে দণ্ড দেওয়া হয়।

বাজারকেন্দ্রিক মাদক বেচাকেনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চোখের সামনে মাদক বেচাকেনা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছিল না।

প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।