রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’ নামের একটি দোকান থেকে ব্যবহৃত আইফোন কিনে বিপাকে পড়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আয়ান। তাঁর অভিযোগ, ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে কেনা আইফোন ১৬ প্রো ম্যাক্সকে চোরাই ফোন দাবি করে নিয়ে গেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ সময় ফোনের অবস্থান শনাক্ত করার খরচের কথা বলে তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের ওই দোকান থেকে ফোনটি কেনেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই মেহেদী হাসান তাঁর বাসায় গিয়ে ফোনটি চোরাই বলে জানান। পুলিশ কর্মকর্তা দাবি করেন, চট্টগ্রামের এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁর কাছ থেকে ফোনটি চুরি করা হয়েছিল।
জধানীর যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’ নামের একটি দোকান থেকে ব্যবহৃত আইফোন কিনে বিপাকে পড়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আয়ান। তাঁর অভিযোগ, ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে কেনা আইফোন ১৬ প্রো ম্যাক্সকে চোরাই ফোন দাবি করে নিয়ে গেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ সময় ফোনের অবস্থান শনাক্ত করার খরচের কথা বলে তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আয়ান জানান, গত ২৬ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের ওই দোকান থেকে ফোনটি কেনেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এসআই মেহেদী হাসান তাঁর বাসায় গিয়ে ফোনটি চোরাই বলে জানান। পুলিশ কর্মকর্তা দাবি করেন, চট্টগ্রামের এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাঁর কাছ থেকে ফোনটি চুরি করা হয়েছিল।
তবে বৈধভাবে ফোন কেনার পরও শিক্ষার্থীর আর্থিক ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দেননি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।