রাজু তালুকদার, মোংলা রামপাল প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি, বিআইএফপিসিএল, কমিউনিটি ডেভেলপমেন্ট এর উদ্যোগে মেধাবী ও হতদরিদ্র ৩৮১ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে মোংলা দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় ৩৮১ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা-কলম ও ছাতাসহ নানা প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে মেধাবী ২২ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয় ২২টি বাইসাইকেল।

citytouch 728-X-90

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআইএফপিসিএলের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত আনোয়ারুল আজিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরমানন্দ বিশ্বাস, শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমানজনিসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএলের প্রকল্প প্রধান অভিষেক কুমার।

এ সময় বক্তারা বলেন, যোগ্যতা অর্জর্ন করতে পারলেই আশপাশের লোকদের চাকরি হচ্ছে। এই অঞ্চলে বহু লোকের চাকরি হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রত্যন্ত এলাকার শিক্ষা কার্যক্রমে সহায়তা করতেই এই শিক্ষার উপকরণ বিতরণ করা হয়।