মুনতাসির জিলান তুহিন, ক্যাম্পাস প্রতিনিধিঃ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সৌজন্য সাক্ষাৎকালে সমাবর্তন আয়োজনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


citytouch 728-X-90

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সার্বিক উন্নয়ন, গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপাচার্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়টিও আলোচনায় আসে। পরে আগামী ৬ ফেব্রুয়ারি সমাবর্তন আয়োজনের তারিখ নির্ধারণের বিষয়টি জানানো হয়।


সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সম্মতি প্রকাশ করেন।


 সাক্ষাতে শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।