মোঃ আঃ রহমান শিপন, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তরে মডেল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শরীফের হাট ব্যাপারীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

citytouch 728-X-90

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুন্দরগঞ্জ থানা পুলিশ মডেল ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।