মা দিবস উপলক্ষে হাসি-আনন্দ-গানে মায়ের সাথে বড় সেলিব্রেশনে প্রতিবারের মতো এবারও চপস্টিক আয়োজন করেছে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’। গত শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম।

এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল নানা আনন্দ আয়োজন। উক্ত অনুষ্ঠানে গেম, র‍্যাপিড ফায়ার ছাড়াও এয়ার ফোর্স বেইজ ক্যাম্পের প্লে-গ্রাউন্ডে সবার জন্য খেলার সুযোগ করে দেয়া হয়। এছাড়া সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো খাবার, সুষম পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতাল-এর ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম, সংগীত পরিবেশন করেন শিল্পী কারিশমা সানু সভ্যতা। অনুষ্ঠানে ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান শেষে মা ও সন্তানদের নিয়ে গ্রুপ ফটোসেশনেরও আয়োজন করা হয়।

ছবি, কবিতা ও গানে সৃজনশীলতা চর্চায় ও শিশুদের ভালোভাবে বেড়ে ওঠায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিবছর মা দিবসে, মা ও সন্তানদের নিয়ে ফ্যামিলি ফান ডে উদযাপন করে আসছে চপস্টিক। কারণ চপস্টিক সবসময়ই চায় ভালোর সাথেই যেনো বেড়ে ওঠে সবাই।

citytouch 728-X-90