লিওনেল মেসিথিয়াগো মেসিইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টের শিরোপা জিতেছে। ফাইনালে গট এফসিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামির যুবারা।

পুন্তা কানায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘এমআইসি ফুটবল ২০২৬’ টুর্নামেন্টে পুরো আসরজুড়েই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন থিয়াগো। বাবার মতো ১০ নম্বর জার্সি পরে খেলা এই তরুণ ফুটবলার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন।

ক্যাপ কানা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ২০টি দেশের ১০৩টি দল অংশ নেয়। এতে দুই হাজারের বেশি তরুণ ফুটবলার প্রতিদ্বন্দ্বিতা করেন।

citytouch 728-X-90

আন্তোনেলা রোকুজ্জোসামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি হাতে ছেলের ছবি প্রকাশ করে আনন্দ প্রকাশ করেন।