ইতালির ৮০ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের ২১ বছর বয়সী এক যুবক। তাঁদের বয়সের ব্যবধান ৫৯ বছর। ব্যতিক্রমী এই বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোহাম্মদ নামের ওই যুবক দাবি করেছেন, তাঁদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালোবাসা। স্ত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে দেশটির ঐতিহ্য অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা উদ্‌যাপন করারও ইচ্ছা রয়েছে তাঁর।

তবে এই বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, ইতালির নাগরিকত্ব পাওয়ার সম্ভাব্য সুবিধার সঙ্গে এই বিয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে আলোচনা করছেন অনেকে। কেউ কেউ সম্পর্কটির পেছনে ভালোবাসার পাশাপাশি অভিবাসনসংক্রান্ত কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন।

তবে দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা এই বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলোর সত্যতা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও তাঁদের বিয়ের সিদ্ধান্ত যেমন মানুষের কৌতূহল তৈরি করেছে, তেমনি সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়েও চলছে নানা আলোচনা। তবে নির্ভরযোগ্য তথ্য ছাড়া তাঁদের সম্পর্কের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যায় না।