ইসরাইলকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বসবাসের অযোগ্য করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা।

পোস্টে আজিজি বলেন, ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাবে ইসরাইলকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বসবাসের অযোগ্য করে তোলা সম্ভব।

তিনি আরও হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের পরিণতি গুরুতর হবে।

আজিজির পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করা হয়েছে। এতে ইসরাইলের অবকাঠামোর চিত্র তুলে ধরা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ইরানের এই আইনপ্রণেতার বক্তব্যের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।