ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।