সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, ‘এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আমরা পাইনি। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। তবে আইন অনুযায়ী সংসদ থেকে চিঠি না এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

citytouch 728-X-90

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একইসঙ্গে তার বিষয়ে ব্যবস্থা নিতে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।

এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

ওই রাতেই মরিয়মের বাবা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

তবে গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছে ইসি।