
করোনা মহামারির প্রথম দিকে সবচেয়ে আলোচনায় ছিল রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহে। রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) করতে অনিয়ম কিংবা কোভিড পরীক্ষা করে অবৈধভাবে অর্থ লুটপাটের মতো ঘটনার টক অব দা কান্ট্রিতে পরিনত হন তিনি। একইসঙ্গে বিভিন্ন প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় সাহেদকে।
তবে সম্প্রতি জেল খানায় থেকেও আবার আলোচানায় এসেছে রিজেন্ট সাহেদ। আলোচনায় এসেছে নতুন পরিচয়ে। নতুন করে পাওয়া পরিচয়ে তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর।
এনআরবি ব্যাংক থেকে ঋণের নামে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন ওই পরিচয়। এনআরবি ব্যাংকের ঋণের প্রোপোজালের নথিপত্রে এমন জাল পরিচয় উল্লেখ করেছিলেন প্রতারক সাহেদ। দুদকের তদন্তে দেখা গেছে মো. সাহেদ পরিচয় দিয়ে ঋণ পেতেই ওই পরিচয় ব্যবহার করেছিলেন।
এনবিআর ব্যাংক থেকে নথিপত্র সূত্রে দেখা গেছে, মো. সাহেদ কর্মজীবনের পরিচয়ের জায়গায় বর্ণনা দিয়েছেন তিনি ১৯৮৩ সালের বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে ২০০১ সালে মেজর হিসেবে অবসর নেন। শুধু কি তাই, ব্যাংকে সরবরাহ করা জাতীয় পরিচয় পত্রের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থ্যাৎ জাতীয় পরিচয়পত্র ছিল সম্পূর্ণ জাল।
এনআরবি ব্যাংক থেকে হাসপাতালের নামে ঋণ বাবদ দেড় ১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ২২ জুলাই মামলা করেছিল দুদক। যার তদন্তের দায়িত্ব পালন করছেন উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। আর ওই সব তথ্য-উপাত্তের ভিত্তিতেই মো. সাহেদকে ১৯ এপ্রিল কেরানীগঞ্জের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে বলে জানা গেছে।
এনআরবি ব্যাংকে জমা দেওয়া জাতীয় পরিচয়পত্রটি যাচাই-বাছাইয়ে জাল বলে প্রমাণ পাওয়া গেছে। ব্যাংকে মো. সাহেদের ২৬৯২৬১৮১৪৫৮৮৫ নম্বরের একটি জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছিলেন। যা নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুসারে অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ হুবহু জাতীয় পরিচয়পত্রের মতো তৈরি করা জাল এনআইডিটির ইস্যুর তারিখে ২০০৮ সালের ২৫ এপ্রিলের কথা উল্লেখ করা হয়।
এক কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ টাকা আত্মসাতের মামলায় সাহেদ ছাড়াও অন্যান্য আসামিরা হলেন- রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (এসই ব্যাংকিং) ওয়াহিদ বিন আহমেদ এবং কর্পোরেট হেড অফিসের সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সোহানুর রহমান।



