হুমায়ুন কবির মাসুদ:

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবারের সেই সংঘর্ষে নাহিদ নামের এক ডেলিভারিম্যানকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে অনবরত আঘাত করা হয় এবং সে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

প্রশ্ন উঠেছে নাহিদ তো কোন ব্যবসায়ী ছিল না, সে ছাত্রও ছিল না। তাহলে তাকে কেন নির্মমভাবে হত্যা করা হলো আর কারাই বা তাকে খুন করলো? হেলমেট পড়ে যারা নাহিদকে কুপিয়ে হত্যা করেছে তারা কে? তারা কি ব্যবসায়ী নাকি শিক্ষার্থী?

citytouch 728-X-90

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে নাহিদকে হত্যার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, একজন কালো যুবক ধারারো অস্ত্র নিয়ে নাহিদকে কুপিয়ে জখম করছে। কিন্তু লাল টি-শার্ট এবং হেলমেট পরা একজন বাধা প্রদান করলে হামলাকারী মিশে যায় উৎসুক শিক্ষার্থীদের মাঝে। পরবর্তীতে আর দেখা যায়নি তাদের। ভিডিও ফুটেজের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার কর্মকর্তারা।

বিগত দিনেও যে কোন ধরণের আন্দোলন, সংঘাতে এক শ্রেণির আন্দোলনকারীকে দেখা গেছে অস্ত্র হাতে। কখনো ধারালো অস্ত্র আবার কখনো আগ্নেয়াস্ত্র হাতে। তাদের কমন পোশাকের মধ্যে হেলমেট ছিল আর নাশকতা ঘটানোর পরেই তাদের আর সেখানে খুঁজে পাওয়া যায় নি। নিউমার্কেটের ঘটনাতেও এর ব্যতিক্রম হয়নি।

সংঘর্ষের দিন ছাত্রলীগের সভাপতি লেখক ভট্টাচার্য বলেন,‘ঢাকা কলেজের সকল শিক্ষার্থী কলেজের ভিতরে আছে আর বাইরে যারা আছেন তারা কেউই ঢাকা কলেজের শিক্ষার্থী না।’ তাহলে তারা কারা?

নাহিদ আজ নেই কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে আর্তনাদ আর আহাজারিতে ভাসছে সমস্ত পরিবার। দোষীদের শাস্তি চেয়ে তারা করেছেন মামলা। যদিও গরীব এই পরিবার মামলা চালাতে পারবে কিনা সেটা নিয়েও আছে শঙ্কায়।

নাহিদ হত্যার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।