Ad

পুলিশের লাথিতে যুবকের মৃত্যু, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
police
Durbin News

গোপন অঙ্গে লাথি মারায় রবিউল ইসলাম খান নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট থানার উপ-পরিদর্শক হালিমকে ক্লোজড করা হয়েছে। স্বজনদের দাবি, পুলিশের অমানবিক নির্যাতনের সময় গোপনাঙ্গে জোর করে আঘাতের ফলে রবিউলের মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে নববর্ষ উপলক্ষে পুলিশের অভিযান থেকে রবিউলকে গ্রেফতার করার পর তার মৃত্যুর ঘটনা ঘটলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের জনগণের মধ্যে ক্ষিপ্রতা শুরু হয়। উত্তপ্ত এলাকাবাসী এ সময় পুলিশের গাড়ি ভাংচুর করে।

খোঁজ নিয়ে জানা যায়, মৃত রবিউল ইসলাম খান মহেন্দ্রনগর ইউনিয়নের কাজিচওড়া গ্রামের দুলাল খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষ্যে সদর উপজেলার মহেন্দ্রনগর বাংলাবাজার এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করেন স্থানীয়রা। কিন্তু এলাকাবাসী সেখানে জুয়ার আসর বসালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রবিউলকে গ্রফতার করতে গেলে সে জুয়া খেলেনি বলে বারবার বলতে থাকে। কিন্তু পুলিশ তাকে ভ্যানে উঠাতে চাইলে সে জোরাজোরি করায় পুলিশ তাকে মারধর করে ভ্যানে তুলে নিয়ে যায়।’

পুলিশ দাবি করে,‘ গ্রেফতার করে থানায় নেওয়ার পথে রবিউল অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে, রবিউলের অবস্থা্র অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেপার করা হয়। পরবর্তীতে সদর হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।

রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যরাতেই লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে অভিযুক্ত এসআই হালিমের শাস্তি দাবি জানায় এলাকাবাসি। এ সময় পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুদ্ধ জনগন পুলিশের ভ্যান ভাংচুর করে।

রবিউলের পরিবারের দাবি, এক সপ্তাহ আগে রবিউল ঢাকা থেকে এলাকায় আসেন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে সে মেলা দেখতে গেলে পুলিশ তাকে অযথা গ্রেফতার করতে চায়। কিন্তু রবিউল এ সময় পুলিশের দাবি অস্বীকৃতি জানায়। একপর্যায়ে পুলিশ তার গোপণাঙ্গে লাথি মারে। সে ব্যাথায় কাতরাতে থাকলে দায়িত্বরত পুলিশ পাত্তা না দিয়ে বলে, রবিউল অভিনয় করছেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, রবিউল কীভাবে মারা গেছেন তা চিকিৎসকরা বলতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আমরা বিষয়টি পরিষ্কার হবো।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad