
কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দু’জন এজাহার নামীয় আসামি রয়েছেন।
বুড়িচং থানার কর্মকর্তা আলমগীর হোসেন শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন ।
আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তালিকাভুক্ত ২জন মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪) গ্রেপ্তার হয়েছে ।
বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে সাংবাদিক মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।
ঘটনায় মহিউদ্দিনের মা নাজমা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি হিসেবে মো.রাজুকে দায়ী করা হয় ।
মুল আসামী মো.রাজু ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের ভারত সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে ।



