ঢাকা মহানগরের গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং গণপরিবহণ খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হচ্ছে।

citytouch 728-X-90

রাজধানীর গণপরিবহণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।