
দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার।
মেয়াদ শেষ হওয়ায় রোববার (১৭ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিলুপ্তি ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপনে ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করার পাশাপাশি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
এতে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী ( সংশোধিত) দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ৫ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদসমূহ বিলুপ্ত হয়েছে। এমতাবস্থায়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত উক্ত আইনের ধারা ৭৫-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাগণকে দায়িত্ব অর্পণ করা হলো।


