মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন তিনি। গাড়ি থেকে নেমেই ট্রাইব্যুনাল-২-এর এজলাসকক্ষে ঢুকতে দেখা যায় তাকে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ছবি তুলতে গেলে কাদের সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘এত ছবি তুলে কী হবে।’

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আবদুল লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।

এদিন মামলায় আসামিপক্ষের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।