জাতীয়
আবারও নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী উত্তেজনার পর সবকিছু স্বাভাবিক
রাজধানীর নিউমার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে ওই এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ সময় সেখানে ১০-১২টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঐ সময় দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নিলে ওই এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।
বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।
বিকাল পৌনে ৫টার দিকে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে পরপর ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটে। কারা এ বিস্ফোরণ ঘটায় তা না জানা গেলেও বিস্ফোরণের শব্দ ভেসে আসতেই কলেজ গেটের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা হাতে তালি দিয়ে উচ্ছাসে ফেটে পড়ে।
কলেজের সামনে কমপক্ষে ৫০ জন ছাত্র অবস্থানরত আছেন। অন্যদিকে চন্দ্রিমা মার্কেটের সামনে জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়েছি ঢাকা কলেজে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যাচ্ছেন।’
বিকালে নিউমার্কেটের কিছু দোকান খুলতে শুরু করলে ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারা বলছে, ছাত্রদের ওপর হামলা, কলেজের প্রশাসনিক ভবনে গুলি ও টিয়ারসেল নিক্ষেপসহ গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় দায়ীদের বিচার না হওয়া পর্যন্ত নিউমার্কেটের কোন দোকানপাট খোলা যাবে না।
যদিও ‘আর সংঘর্ষ নয়, শান্তি চাই’ এমন বার্তা দিয়ে ধানমণ্ডি হকার্স মার্কেট, নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট ও ইসমাইল ম্যানশনের ছাদে বেশ কয়েকটি সাদা পতাকা উড়িয়েছেন ব্যবসায়ীরা।
বিকালে ব্যবসায়ীদের পক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা ঘটে যাওয়া সুষ্ঠু তদন্ত চাই এবং দোষীদের শাস্তি চাই। অনেক ক্ষতি হয়েছে, এখন থেকেই আমরা দোকানপাট খুলে দিতে চাই।’
এ সময় নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা কলেজ কর্তৃপক্ষ এবং এই এলাকার ব্যবসায়ীসহ আলোচনার মাধ্যমে একটি কোর কমিটি গঠনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করব, যাতে করে যেকোনো ঘটনা আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধান করতে পারি।’
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


