ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এ তথ্য নিশ্চিত করে জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরতেই এ বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাটিকে স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।







