হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে মন্ত্রী হাসপাতালে যান। চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করার পর হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে ভালো আছেন।

চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শ অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।