টাকার বিপরীতে কমেছে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরোসহ বেশ কয়েকটি প্রধান বৈদেশিক মুদ্রার দাম। আন্তর্জাতিক মুদ্রাবাজারে এসব মুদ্রার বিনিময়মূল্য কিছুটা কমেছে। এর ফলে আমদানি ব্যয়, বিদেশ ভ্রমণ ও রেমিট্যান্স লেনদেনে নতুন করে হিসাব করার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে।
রোববার বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার ছিল—
এক মার্কিন ডলার ১২৪ টাকা ৪৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৫ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ২৬ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৬২ পয়সা, এক চীনা ইউয়ান ১৮ টাকা ৬৪ পয়সা, এক ভারতীয় রুপি ১ টাকা ৩২ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৭ পয়সা।
এর আগে বৃহস্পতিবার এক মার্কিন ডলারের বিনিময়মূল্য ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৮ টাকা ৩৪ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৬৭ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৫ টাকা ৪০ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ৫২ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৫১ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৭ টাকা ১১ পয়সা, এক চীনা ইউয়ান ১৮ টাকা ৬৯ পয়সা, এক ভারতীয় রুপি ১ টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলঙ্কান রুপি ২ টাকা ৬৬ পয়সা ছিল।
তুলনামূলক হিসাবে ডলার, ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ও কানাডীয় ডলারসহ অধিকাংশ মুদ্রার বিপরীতে টাকার মান বেড়েছে। তবে শ্রীলঙ্কান রুপির বিপরীতে টাকার মান সামান্য কমেছে।









